Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৭ পুলিশ সুপারকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
১১ ডিসেম্বর ২০২৫ ২১:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পুলিশ সুপার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে পাঁচজন পুলিশ সুপার পদমর্যাদার, একজন বিশেষ পুলিশ সুপার পদমর্যাদার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সই করা এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- পুলিশ সদর দফতরের পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে ডিএমপিতে, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার মোছা. লিজা বেগমকে ডিএমপিতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ ফরহাদকে ডিএমপিতে, এসবির পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল কবীরকে ডিএমপিতে, এসবির পুলিশ সুপার মো. আসলাম উদ্দিনকে ডিএমপিতে, এপিবিএনের পুলিশ সুপার খালেদা বেগমকে ডিএমপিতে ৩ নম্বর পুলিশ সদর দফতরের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ বদিউজ্জামানকে চট্টগ্রামের সিএমপিতে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থ জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

পদক্ষেপ এনজিওতে চাকরির সুযোগ
২২ অক্টোবর ২০২৬ ১১:০৯

আরো

সম্পর্কিত খবর