Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন সাংবাদিক মেহেদী হাসান পলাশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৬ ১৯:১৯

সাংবাদিক মেহেদী হাসান পলাশ। ছবি: সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক, কলামিস্ট ও টক শো ব্যক্তিত্ব মেহেদী হাসান পলাশ।

বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেহেদী হাসান পলাশকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

মেহেদী হাসান পলাশ দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতি এবং গবেষণা প্রতিষ্ঠান সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূরাজনীতি ও নিরাপত্তা বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত পলাশের ইতিহাস ও সংস্কৃতি বিষয়েও বিশেষ অধ্যয়ন রয়েছে। বৈশ্বিক রাজনীতির ঘটনাপ্রবাহ নিয়ে পর্যবেক্ষণ ও লেখালেখিতে তিনি সক্রিয়।

ধর্মীয় মূল্যবোধ, জঙ্গিবাদ, সংখ্যালঘু, মানবাধিকার ও দেশপ্রেম তার লেখালেখির অন্যতম বিষয়। এ ছাড়া তিনি বেশ কয়েকটি গবেষণাগ্রন্থ রচনা করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর