Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওসমান হাদী গুলিবিদ্ধ: ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদকের উদ্বেগ

ঢাবি করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৫ ১৭:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীকে দুর্বৃত্তরা গুলি করেছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে নিজ নিজ ফেসবুক আইডিতে পোস্টের মাধ্যমে তারা এ উদ্বেগ প্রকাশ করেন।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব লিখেছেন, ‘ওসমান হাদী গুলিবিদ্ধ। ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। মহান রাব্বুল আলামিন সহায় হোন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানায়।’

বিজ্ঞাপন

ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির লিখেছেন, ‌‌‘তফসিল ঘোষণার ঠিক পরের দিনেই স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র। ওসমান হাদীর ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে প্রার্থী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও লিখেছেন, ‘আমি শরীফ ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনা করছি। জুলাই গণ-অভ্যুত্থানে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর