Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাদির ওপর আক্রমণ কাপুরুষোচিত: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ১৬:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর আক্রমণ কাপুরুষোচিত এবং বর্বর। হাদি শুধু একজন মানুষ নয়— একটি প্রতিশ্রুতিশীল প্রজন্মের মুখ, সংগ্রাম ও সাহসের প্রতিচ্ছবি।

শুক্রবার (১২ ডিসেম্বর) ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে মুশফিকুল ফজল আনসারী বলেন, হাদির নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। অযথা ব্লেম-গেমে শামিল না হয়ে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং গণতন্ত্র, নির্বাচন ও আইনের শাসনবিরোধী এ ঘটনার পেছনের মূল হোতাদের চিহ্নিত করতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সরকারকে সহযোগিতা করা জরুরি।

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, এই সংকটময় মুহূর্তে আমরা তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস ‘সহনীয়’
২২ সেপ্টেম্বর ২০২৬ ১০:০০

বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস
২২ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫২

আরো