Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

স্পেশাল করেসপডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৫ ২০:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলা ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিক্ষোভকারীরা।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা জামায়াত অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সেখানে উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি নকীব আরমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম শাখার সেক্রেটারি সাদ্দাম হোসেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট সাইফুর রহমান, প্রশাসন সম্পাদক তারেক হোসেন শোয়াইব, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি বুলবুল আহমেদ, আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের আইটি সম্পাদক তানভীর আহমেদ, উপজেলা যুব বিভাগের সভাপতি আহসান হাবীব তুহিন, অফিস সম্পাদক মুত্তালিব হোসেন ও সান্তাহার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭

আরো