Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আপনার ফোনটি কি বৈধ নাকি অবৈধ?

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৫ ১৩:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আপনার মনে প্রশ্ন জেগেছে, ফোনটি বৈধ নাকি অবৈধ? স্মার্টফোন কেনার সময় এই বিষয়টি অনেকেই খেয়াল করা হয় না। তবে সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন নেওয়া পদক্ষেপে অবৈধ ফোন ব্যবহারে বিপদে পড়তে পারেন। আগামী ১ জানুয়ারি থেকে নিবন্ধনবিহীন বা আন অফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে।

ফোনটি কি বৈধ নাকি অবৈধ-আসুন জেনে নিন যাচাই করার সম্পূর্ণ প্রক্রিয়া:

ধাপ-১: প্রথমে মোবাইলের কিপ্যাডে *#06# ডায়াল করুন। স্ক্রিনে দেখা যাবে ফোনের আইএমইআই নম্বর।

ধাপ-২: মোবাইল ফোন থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।

ধাপ-৩: অটোমেটিক বক্স এলে হ্যান্ডসেট-এর ১৫ ডিজিটের আইএমইআই (IMEI) নম্বরটি লিখে প্রেরণ করুন।

বিজ্ঞাপন

ধাপ-৪: ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল ফোনের/হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানানো হবে।

অনলাইন পোর্টালের মাধ্যমে যাচাই পদ্ধতি:

বিটিআরসির ওয়েবসাইটে ‘Verify IMEI’ অপশনে গিয়ে আইএমইআই (IMEI) নম্বরটি লিখুন। সঙ্গে সঙ্গে ফলাফল দেখা যাবে–আপনার ফোনটি ‘Valid’, ‘Invalid’ নাকি ‘Clone’।

অবৈধ ফোন ব্যবহার করলে কী হবে:

বিটিআরসি জানিয়েছে, অনুমোদিত নয় এমন ফোনে মোবাইল সিম কাজ করবে না। ফলে কল, এসএমএস বা ইন্টারনেট ব্যবহার করা যাবে না। পাশাপাশি এসব ডিভাইস নিরাপত্তা ঝুঁকিও তৈরি করতে পারে।

যদি ফোনটি নিবন্ধিত না হয় তাহলে যেভাবে কাজটি করবেন:

অনলাইনে রেজিস্ট্রেশন (সবচেয়ে সহজ)

ধাপ-১: মোবাইল ফোনের IMEI নম্বর বের করুন
ধাপ-২:ডায়াল করুন: *#০৬#
ধাপ-৩: এনইআইআর পোর্টালে প্রবেশ করুন
ধাপ-৪: ‘আইএমইআই রেজিট্রেশন’ বা ‘ডিভাইস রেজিস্ট্রেশন’ অপশন নির্বাচন করুন

প্রয়োজনীয় তথ্য দিন- আইএমইআই নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর, মোবাইল নম্বর, ডিভাইস কেনার তথ্য (যদি থাকে), ফি প্রদান করুন (প্রযোজ্য হলে), আবেদন সাবমিট করুন। যাচাই শেষে ফোনটি বৈধ হলে নেটওয়ার্ক চালু হবে।

সারাবাংলা/এনএল

সারাবাংলা/এনএল/এএসজি
বিজ্ঞাপন

নতুন পরিচয়ে অভিনেতা হাসান মাসুদ
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৯

আরো