Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-ভারত উত্তেজনা কমানোর উপায় খোঁজার আহ্বান রাশিয়ার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৫ ১৭:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা কমিয়ে একটি শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগরিয়েভিচ খোজিন।

একই সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান উত্তেজনা দ্রুত প্রশমনের উপায় খোঁজারও আহ্বান জানান তিনি।

সোমবার (২২ ডিসেম্বর) ঢাকায় রাশিয়া দূতাবাসে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে উত্তেজনা কমানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি যত দ্রুত সম্ভব করা উচিত।

তিনি বলেন, রাশিয়া বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে হস্তক্ষেপ করতে চায় না। তবে রাশিয়া মনে করে, দুই দেশের সম্পর্ক বর্তমানে যে স্তরে রয়েছে সেখান থেকে উত্তেজনা যেন আর বাড়তে না পারে, সেজন্য একটি উপায় খুঁজে বের করা বুদ্ধিমানের কাজ হবে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে আলেকজান্ডার গ্রিগরিয়েভিচ খোজিন আরও বলেন, (বাংলাদেশ-ভারত) দুই দেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক বিশ্বাস ও আস্থার ওপর।

তিনি নির্বাচন কমিশনের ঘোষিত তারিখকে স্বাগত জানিয়ে বলেন, আশা করছি নির্বাচন ঘোষিত নির্ধারিত সময়ে (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে রাষ্ট্রদূত জানান, তারা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং কমিশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছেন।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো