Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৫ ১২:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: ঘন কুয়াশার কারণে প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় নদীতে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকলে ভোর ৫টা ৫০ মিনিট থেকে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে বেশ কিছু যানবাহন।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল পৌনে ১১টায় এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল স্বাভাবিক থাকলে সিরিয়ালে থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর