Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৪৭৮, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৫৫ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট
১১ নভেম্বর ২০২৬ ১৭:৩২

ডেঙ্গু। প্রতীকী ছবি

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯০০ জন।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে চার জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯০০ জনের মধ্যে বরিশাল বিভাগে ২৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, ঢাকা বিভাগে ৭৮০ জন, খুলনা বিভাগে ২২৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৫ জন, রাজশাহী বিভাগে ১৯৮ জন, রংপুর বিভাগে ১০৯ জন এবং সিলেট বিভাগে ১১ জন।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এ বছর এখন পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৬ হাজার ৬৭ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম