Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১৩:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের নারানখালি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ৪৫ বছর বয়সী এক যুবকের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোররাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রেখে যায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জড়িতদের শনাক্তে তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর