Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদল-ছাত্রশিবির প্যালেনকে সুবিধা দিচ্ছে: ছাত্রশক্তি সমর্থিত প্যানেল


৬ জানুয়ারি ২০২৬ ১১:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ছাত্রদল ও ছাত্রশিবির প্যালেনকে সুবিধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রশক্তি সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে জরুরি এক সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস পদপ্রার্থী ফয়সাল মুরাদ এ কথা বলেন।

ফয়সাল মুরাদ বলেন, ‘আমরা প্রত্যেকে কালো টাকার বিরুদ্ধে, পেশি শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজ তার প্রমাণ হলো। আজ প্রশাসনের জামাতপন্থী গ্রুপ শিবিরকে এবং বিএনপিপন্থী গ্রুপ ছাত্রদলেকে সহায়তা করছে।’

তিনি আরও অভিযোগ বলেন, ‘ নির্বাচনে যে কালিটি ব্যবহার করা হচ্ছে তা মিশে যাচ্ছে এবং ভোট শেষ হলেও ক্যাম্পাসে অবস্থান করছেন ভোটাররা। কঠোর নিরাপত্তা নিশ্চিত করা কথা থাকলেও ছাত্রঅধিকার ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের অনেকে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করছে।’

নির্বাচন কমিশন সম্পর্কে ফয়সাল মুরাদ বলেন, ‘পোলিং এজেন্ট পরিবর্তন ইস্যুতে আমাদের সঙ্গে ভালো আচরণ করেননি। নির্বাচন কমিশনা ও প্রশাসন দলীয় আচরণ করছে। পোলিং এজেন্টের কোনো কার্ড প্রদান করা হয়নি। ২ ঘণ্টা পর লিস্টে নাম থাকালেও আমাদের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।’