Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভরিতে সোনার দাম কমলো হাজার টাকা, কমেছে রুপার দামও

সারাবাংলা ডেস্ক
৮ জানুয়ারি ২০২৬ ২২:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ফের বাংলাদেশের সোনার বাজারে অস্থিরতা। গত ডিসেম্বরের মতো জানুয়ারিতেও অস্থিরতার আভাস মিলেছে। কারণ, জানুয়ারির মাত্র আট দিনে চার বার দর সংশোধন হয়েছে মূল্যবান ধাতু সোনার। সেইসঙ্গে দর সংশোধন হয়েছে রুপারও। বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ দর সংশোধনে ভরিতে সোনার দাম কমেছে ১ হাজার ৫০ টাকা। ফলে এখন ভালোমানের একভরি সোনা কিনতে লাগবে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা।

এদিকে সোনার সঙ্গে রুপার দাম সংশোধনেরও ঘোষণা দিয়েছে বাজুস। আজ প্রতিভরি রুপাতে দাম কমেছে ৩৮৫ টাকা। ফলে এখন থেকে ভালোমানের এক ভরি রুপা কিনতে লাগবে ৫ হাজার ৫৪০ টাকা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সোনার দর সংশোধনের এ ঘোষণা দেয় বাজুস। শুক্রবার (৯ জানুয়ারি) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞাপন

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির সভায় সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ৯ জানুয়ারি থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে লাগবে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতিভরি পড়বে ১ লাখ ৮৫ হাজার ৫৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা।

এদিন রুপার দামও কমেছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরির দাম ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের দাম ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনা ও রুপার বিক্রয় মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ৫ জানুয়ারি সোনার দর সংশোধন করে সংস্থাটি। ওই সময় মূল্যবান এই ধাতুটির দাম বেড়েছিল। ওইদিন রুপার দামও বাড়ে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন
১০ নভেম্বর ২০২৬ ২২:২০

আরো

সম্পর্কিত খবর