Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২০ জানুয়ারিতেই হচ্ছে শাকসু নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ২১:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচন নির্ধারিত ২০ জানুয়ারিতেই হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সন্ধ্যায় ঢাকায় প্রধান নির্বাচন কমিশন অফিসে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য নির্বাচন কমিশনারদের সমন্বয়ে আলোচনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় শাকসু নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং আগামী ২০ জানুয়ারি তারিখে শাকসু নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস পাওয়া গেছে বলে জানানো হয়। এ সভায় শাবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইসমাইল হোসেন এবং ভাইস চ্যান্সেলরের একান্ত সচিব ড. এ এফ এম সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে শাকসু নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত আসার পূর্ব পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত ছিলেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, ‘কোনো আশ্বাসে আমরা বিশ্বাস করছি না। আমাদের প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চয়তা দিতে হবে।

এ সময় উপ উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘ইসি থেকে জানানো হয়েছে প্রত্যেক প্যানেলের প্রার্থীরা যেন নির্বাচন নিয়ে অঙ্গিকারনামা পেশ করেন, যা বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে।’

নির্বাচন কমিশন থেকে জাতীয় নির্বাচনের পূর্ব পর্যন্ত সারাদেশে সবগুলো সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা জারি করা হয়। এতে শাকসু নির্বাচন নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়।

এ অবস্থায় যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে সোমবার (১২ জানুয়ারি) মধ্যরাতে আন্দোলনে বিভিন্ন আবাসিক হল ও মেসের শিক্ষার্থীরা মিছিল নিয়ে গোলচত্বরে জড়ো হন। পরে মিছিল নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে বিটোপিয়া
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০১

আরো

সম্পর্কিত খবর