Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে চলছে প্রপার্টি ফেয়ার

‎স্টাফ করেসপন্ডেন্ট,
১৮ জানুয়ারি ২০২৬ ১৪:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের আবাসন খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউনিমাস হোল্ডিংস লিমিটেড বহুল প্রতীক্ষিত ‘প্রপার্টি ফেয়ার ২০২৬’-এর আয়োজন করেছে। ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

‎‎রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আধুনিক নগরজীবনের সাথে সঙ্গতিপূর্ণ প্রিমিয়াম রিয়েল এস্টেট সল্যুশন ও বিনিয়োগের বিশেষ সুযোগ দিতে এ মেলার আয়োজন করা হয়েছে।

‎‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার ধানমন্ডিতে অবস্থিত প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই মেলাটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিজ্ঞাপন

‎দর্শনার্থীদের জন্য মেলা উপলক্ষে ফেয়ার-এক্সক্লুসিভ অফার ও আকর্ষণীয় মূল্যছাড় থাকছে। এছাড়াও, প্রতিষ্ঠানটির প্রপার্টি বিশেষজ্ঞদের সাথে সরাসরি আলোচনার সুযোগ থাকছে এতে। মেলায় অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব প্রয়োজন ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।

‎এ বিষয়ে ইউনিমাসের একজন প্রতিনিধি জানান, ‘দর্শনার্থীদের স্বপ্নের ঠিকানার আরও কাছাকাছি নিয়ে আসার মাধ্যমে তাদের জন্য অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের এই প্রপার্টি ফেয়ার ২০২৬-এর মূল লক্ষ্য। এখানে দর্শনার্থীরা আধুনিক সুবিধাসহ আমাদের প্রিমিয়াম ও অত্যাধুনিক প্রকল্পগুলো থেকে তাদের পছন্দের আবাসনটি বেছে নেওয়ার সুযোগ পাবেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশেষায়িত শাখাগুলোর মাধ্যমে তারা প্রপার্টি কেনার প্রতিটি ধাপে নিরবচ্ছিন্ন সেবা পাবেন। যার মধ্যে রয়েছে ভবন নির্মাণ, ডিজাইন কনসালটেন্সি, ইন্টেরিয়র সল্যুশন, রেনোভেশন ও মডিফিকেশন, লিগ্যাল ও লজিস্টিক সাপোর্ট, রেন্টাল সার্ভিস, বিল্ডিং ম্যানেজমেন্ট এবং প্রপার্টি রিসেল সুবিধা। আমাদের উদ্দেশ্য কেবল প্রপার্টি হস্তান্তর করা নয়; বরং, হস্তান্তরের পরেও দীর্ঘসময় ধরে ক্রেতাদের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা।’

‎রিয়েল এস্টেটের পূর্নাঙ্গ অভিজ্ঞতা নিশ্চিত করতে নিয়ে আসা এই প্রপার্টি ফেয়ারের লক্ষ্য দর্শনার্থীদের জন্য সুচিন্তিত ও পরিকল্পিত আবাসন এবং স্মার্ট বিনিয়োগের সুযোগসহ মানসম্মত লাইফস্টাইলের ধারণা প্রদান করা।

‎

‎

‎সারাবাংলা/এনএল/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর