Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পাবনায় কিশোরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ১৩:১৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পাবনা: পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর পুকুরপাড়ায় একটি কলা বাগান থেকে হাসিবুর সরদার (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে স্থানীয়রা কলার বাগানে মরদেহ দেখতে পেলে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত কিশোর ওই এলাকার জহির সরদার ওরফে জহির ঘরামির ছেলে।

পাবনা সদর থানার উপ পরিদর্শক (এসআই) আল আমিন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই এলাকার আজমল পেশকারের তালাবদ্ধ কলা বাগান থেকে উপুর হয়ে পড়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

নিহতের পরিবার জানায়, শুক্রবার বিকেল থেকে হাসিবুর বাসায় ছিল না। ধারণা করছে বন্ধুরা তাকে পরিকল্পিত ভাবে হত্যা করে মরদেহ ওই স্থানে ফেলে রেখে গেছে। তারা সঠিক তদন্ত করে বিচার দাবি করেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর