Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে পুকুরপাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৭:১০

প্রতীকী ছবি। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি বিলের পুকুরপাড় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনিলী গ্রামের একটি বিলের পুকুরপাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম শুরু করে।

নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তি উপজেলার কালুপাড়া এলাকার বাসিন্দা হতে পারেন। তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

বিজ্ঞাপন

তাড়াশ থানার তদন্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর