ঢামেক: রাজধানীর গুলিস্তানে ফুলবাড়ীয়া ফ্লাইওভারের নিচ থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তার বয়স এক সপ্তাহের কম।
সোমবার (৯ নভেম্বর) দুপরের দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, ‘স্থানীয়দের খবরের মাধ্যমে দুপুরের দিকে ফুলবাড়ীয়া ফ্লাইওভারের নিচ থেকে উদ্ধার করা হয় ওই নবজাতকের মরদেহ। এ সময় নবজাতকটি একটি শপিং ব্যাগের মধ্যে ছিল।‘
এসআই আরও বলেন, ‘নবজাতকের মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা নবজাতকটিকে ব্যাগে করে ফেলে দিয়ে গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।’