Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগ‌ঞ্জে দুর্গম চরাঞ্চলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ১৪:৪৩

প্রতীকী ছবি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের সানবান্দা নৌকাঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।

সোমবার (৯ নভেম্বর) খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্দা নৌকাঘাট এলাকায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নৌ-পুলিশ ঘটনাস্থলে যাওয়ার উদ্যোগ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি এই এলাকায় জাল দিয়ে মাছ ধরতে এসেছিলেন। একপর্যায়ে মাছ ধরার সময় কোনোভাবে দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধারের খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি জাল দিয়ে মাছ ধরতে এলাকায় এসেছিলেন। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’

পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর