Wednesday 18 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গবেষণায় অগ্রগতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জন সম্ভব নয়: প্রতিমন্ত্রী হেলাল

চবি করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৬ ১৭:১০

চবি: শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জন সম্ভব নয়, এজন্য গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বুধবার (১৮ নভেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে যে মূল উদ্দেশ্য রয়েছে, গবেষণা কার্যক্রম ছাড়া তা পূরণ হবে না। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার কাজ বাড়ানো বর্তমান সরকারের অন্যতম পরিকল্পনা। এর মাধ্যমে আলোকিত সমাজ গঠনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে তাকে সার্বিক সহযোগিতা করছেন। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হীরকজয়ন্তীর আয়োজন সম্ভব হয়েছে। সবাই এভাবে সহযোগিতা করলে বিশ্ববিদ্যালয়কে আরও অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও অ্যালামনাই সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর