Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার ৬৩৮ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১২:৫৯

ঢাকা: দেশের বাজারে সোনার ভরিতে কমেছে ১৪ হাজার ৬৩৮ টাকা। ফলে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি সোনার দাম এখন থেকে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন এই দাম আজ থেকে কার্যকর করা হয়েছে।

বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে। শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ২০০ ডলারে নেমে এসেছে; যা গতকাল ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

বাজুসের নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।

বিজ্ঞাপন

এদিকে সোনার দামের সঙ্গে কমেছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সোনার দাম বেড়েছিল ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮৬ হাজার টাকা। এই দাম ছিল দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। সব মিলিয়ে চলতি মাসে সোনার দাম ভরিতে বেড়েছে ৬১ হাজার টাকা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর