Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বাগেরহাট: যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া ৫৭ হাজার ৫০০ টন গম মোংলা বন্দরে পৌঁছেছে। রোববার সকাল থেকে পানামা পতাকাবাহী ‘ আলট্রা ওল’ জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষে এই খালাস কার্যক্রম শুরু হয়। এর আগে ওই জাহাজটি গত ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙ্গর করে।

জাহাজটির স্থানীয় শিপিং অ্যাজেন্ট ‘সেভেন সিসে’র ব্যবস্থাপক মো. শামিম জানান, গত বছরের ২১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ পোর্টল্যান্ড ওরেগন’ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ বছরের ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে নোঙ্গর করে। এরপর গমের নমুনা পরীক্ষা শেষে রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে ওই জাহাজ থেকে গম খালাসের কার্যক্রম শুরু হয়।

বিজ্ঞাপন

মোংলা খাদ্য অফিসের সহকারী নিয়ন্ত্রক (চওস) মুহা.আব্দুস সোবহান সরদার জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সরকার টু সরকার চুক্তির আওতায় এই গম আমদানি কার্যক্রম চালু রয়েছে। এর আওতায় মোংলা বন্দরে মোট ৪ লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে। এরই মধ্যে সেই গমের চতুর্থ চালান হিসেবে গম নিয়ে জাহাজ মোংলা বন্দরে অবস্থান করছে।

তিনি আরও বলেন, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন এবং চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে আমদানি করা হয় ২২ হাজার ৭৫৬ টন গম। সে সব গম প্রথমে সরকারি খাদ্য গুদাম মোংলা সাইলোতে মজুদ করে রাখা হয়। এরপর সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

জানা যায়, বাণিজ্য ঘাটতি মেটাতে গত বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের এমওইউ সই হয়। যার মেয়াদ পাঁচ বছর।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর