Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

উত্তরা লেডিস ক্লাবে ক্যানসার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বিশ্ব সেমিনার দিবস উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে রাজধানীর লেডিস ক্লাবে ক্যানসার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকালে নারী উন্নয়ন ও সচেতনতা বিষয়ক সংগঠন ‘আমরা নারী’ এবং সিওক হেলথকেয়ারের যৌথ ব্যবস্থাপনায় ক্যানসার সচেতনতার এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় ক্যানসার সচেতনতার প্রয়োজনীয়তা ও সামাজিক দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন ‘আমরা নারী’-এর উপদেষ্টা ডা. আহমেদ ফারুক, প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব এবং সিওক হেলথকেয়ারের কর্ণধার এম এম মাসুমুজ্জামান এবং কো ফাউন্ডার ফারহানা হাসনা তুলি।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত- ছিলেন চীনের প্রখ্যাত ক্যানসার বিশেষজ্ঞ প্রফেসর জেন জিকুয়াং (ফোশান ফোসুন চানচেং হাসপাতাল, চীন)। তিনি আধুনিক ক্যানসার চিকিৎসা পদ্ধতি, আন্তর্জাতিক চিকিৎসা সুবিধা এবং উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ ছাড়া উপস্থিত ছিলেন উত্তরা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট মিসেস তাহেরা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) রাজিয়া খানম এবং হোসনে আরা ইদ্রিস।

বিজ্ঞাপন

সেমিনারের মূল উদ্দেশ্য ছিল উত্তরা লেডিস ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দসহ বৃহত্তর সমাজের মধ্যে ক্যানসারের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও প্রতিরোধের গুরুত্ব, আধুনিক ও উন্নত চিকিৎসা পদ্ধতি ও সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা, সময়মতো রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা পরামর্শ গ্রহণের প্রয়োজনীয়তা, জীবনযাপন-সংক্রান্ত ঝুঁকিপূর্ণ কারণ ও প্রতিরোধমূলক ব্যবস্থাসহ সচেতনতা বৃদ্ধি করা।

আয়োজকরা জানান, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতার মাধ্যমে ক্যানসারের মতো মরণব্যাধি থেকে ব্যক্তি, পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখতে গণমাধ্যম ও জনসম্পৃক্ততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমএইচ/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর