Saturday 07 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৬ ১৭:৫৮

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে সমাধিস্থলে গিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।

রাষ্ট্রপতির কার্যালয় জানায়, শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএ বাহাউদ্দিন, সচিব জেএম সালাহউদ্দিন নাগরীসহ রাষ্ট্রপতি কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএমএইচ/পিটিএম