Saturday 07 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে নভেম্বরের প্রথম সপ্তাহে ৩৯ মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৬ ১৭:৩৪

এডিস মশা। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। এ নিয়ে চলতি মাসের নভেম্বরের প্রথম সপ্তাহে ৩৯ জনের মৃত্যু হলো।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, ঢাকা বিভাগে ৭১৪ জন, খুলনা বিভাগে ১৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন এবং রংপুর বিভাগে ৬০ জন রোগী রয়েছেন।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ৪৭ হাজার ৫৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৮২৬ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৯৬ জন রোগী।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর