Saturday 07 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সদস্য পদ স্থগিতের পর মুখ খুললেন তানজিন তিশা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ নভেম্বর ২০২৬ ১৭:৩৪

অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর মধ্যকার বিরোধের জল গড়িয়েছে বহুদূর। অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ দুই অভিনেত্রীরই সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার পর থেকেই চারদিকে শুরু হয়েছে নানা আলোচনা। এই পরিস্থিতিতে চুপ না থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের মনের কথা ও অবস্থান পরিষ্কার করেছেন তানজিন তিশা।

ঘটনার শুরু গত বছরের মার্চে, মানিকগঞ্জে একটি নাটকের শুটিং সেটে। সেখানে তিশা ও সামিয়ার মধ্যে তৈরি হওয়া মনমালিন্য মুহূর্তেই রূপ নেয় বড়ো বিতর্কে। সামিয়া যেখানে সরাসরি মারধরের অভিযোগ তোলেন, তখন তিশার সাফ কথা ছিল সবটাই ছিল নাটকের চিত্রনাট্য ও চরিত্রের নিদারুণ প্রয়োজন। কিন্তু সময়ের সাথে সাথে এই ব্যক্তিগত ও পেশাগত দ্বন্দ্ব গড়ায় সংগঠনের অন্দরে। সংঘ থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও কোনো পক্ষ থেকে তার সদুত্তর না মেলায় শেষ পর্যন্ত আসে এই স্থগিতাদেশ।

বিজ্ঞাপন

লাইভে এসে তিশা বেশ আবেগপ্রবণ হয়েই তুলে ধরেন তার ওপর চলা গত কয়েক মাসের মানসিক চাপ ও নানা বিতর্কের কথা। আলোচিত ‘শাড়ি-কাণ্ড’ থেকে শুরু করে সাম্প্রতিক ঘটনা সবকিছুর পেছনেই কোনো না কোনো ভুল বোঝাবুঝি রয়েছে বলে দাবি করেন তিনি। তিশার মতে, সহশিল্পীদের কোন্দল প্রকাশ্যে এনে কাদা ছোটাছুড়ি না করে তা সাংগঠনিকভাবে সমাধান করা উচিত ছিল। তবে শত বাধা ও সদস্যপদ স্থগিতের মতো কঠিন সিদ্ধান্ত আসার পরও তিনি যে ভাঙছেন না, বরং সত্য সামনে আসার অপেক্ষায় আছেন সে কথাই অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর