Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

দেশে পৌঁছেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের পাঠানো ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ইসির ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন’ (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের অনুকূলে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০টি ব্যালট প্রবাসীরা গ্রহণ করেছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন প্রবাসী ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৪ লাখ ২৩ হাজার ৭১২ জন তাদের ব্যালট ডাকযোগে পাঠিয়েছেন এবং ইতোমধ্যে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। এর মধ্যে ৬ হাজার ৪২টি ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের (সরকারি চাকুরিজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কারাবন্দি) জন্য মোট ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট ইস্যু করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার ৬৬৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৯৬ হাজার ৬৩২ জন ভোট দিয়েছেন। ডাকবিভাগে জমা পড়েছে ৭০ হাজার ৮১০টি ব্যালট, যার মধ্যে ৩ হাজার ৬৫৫টি রিটার্নিং কর্মকর্তার দফতরে পৌঁছেছে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন। এরপর আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশব্যাপী বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর