Thursday 26 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কিশোরগঞ্জ-৩ আসনে পোস্টাল ভোট দিতে পারবেন প্রবাসীরা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৬ ১৫:০৩

নির্বাচন কমিশন (ইসি)

ঢাকা: পোস্টাল ব্যালটের মাধ্যমে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

এ লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের জন্য আগে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছ থেকে ভোটদানের সম্মতি নেওয়া হবে। পাশাপাশি নতুন করে নিবন্ধন করেও ভোট দেওয়ার সুযোগ পাবেন এ আসনের প্রবাসী ভোটাররা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে যেসব প্রবাসী ভোটার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, তাদের ভোটদানের সম্মতির জন্য নোটিফিকেশন পাঠানো হবে। ২৬ নভেম্বর থেকে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে সম্মতি পাওয়ার পর প্রবাসের ঠিকানায় ব্যালট পাঠানো হবে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের যেসব প্রবাসী ভোটার গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘Postal Vote BD’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেননি, তারা ২৬ নভেম্বর থেকে আগামী ৬ ডিসেম্বরের মধ্যে নতুনভাবে অ্যাপে নিবন্ধন করে পোস্টাল ভোটিংয়ে অংশ নিতে পারবেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৭ ডিসেম্বর, আপিল ৮ থেকে ১২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর