Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

‘দলীয় মার্কার ওপর চড়ে নির্বাচনের বৈতরণী পার হওয়ার সুযোগ নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রুমিন ফরহানা বলেছেন, কেউ যদি মনে করে দলীয় মার্কার ওপর চড়ে নির্বাচনের বৈতরণী পার হয়ে যাবেন, সেটা হওয়ার কোনো সুযোগ নেই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্বপাড়ায় এক নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

রুমিন ফরহানা বলেন, ‘এবারের নির্বাচন হচ্ছে যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন। সঠিক প্রার্থী নির্বাচনের মাধ্যমেই দেশ ও এলাকার উন্নয়ন সম্ভব।’

তিনি বলেন, ‘একটি জরিপে দেখা গেছে, প্রতি ১০০ জন ভোটারের মধ্যে অন্তত ৩০ জন মার্কা নয়, প্রার্থী দেখেই ভোট দেবেন। তারা দেখবেন প্রার্থী যোগ্য কি না, শিক্ষিত কি না, সৎ ও সাহসী কি না, এলাকার উন্নয়নে কাজ করার মানসিকতা ও অভিজ্ঞতা আছে কি না। এসব বিবেচনা করেই তারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন।’

বিজ্ঞাপন

জনসভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, ‘যোগ্য অভিভাবক যদি এলাকার দায়িত্ব না নেন, তাহলে উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়।’ এ সময় তিনি রুমিন আরও বলেন, ‘আপনাদের দোয়া আমার সবচেয়ে বড় শক্তি, আর আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় সাহস।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর