Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইপিএল থেকে বাদ পড়ার পরপরই জানা গিয়েছিল, আসন্ন পিএসএলের নিলামে থাকছেন তিনি। শেষ পর্যন্ত এবারের পিএসএলের নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়ে গেলেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। ৬ কোটি ৪৪ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়ে লাহোর কালান্দার্স।

লাহোরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘পাকিস্তান সুপার লিগ-এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স গর্বের সঙ্গে ঘোষণা করেছে যে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে সরাসরি সাইনিং হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

লাহোর কালান্দার্সের মালিক সামীন রানা বলেন, ‘একবার কালান্দারস , সবসময় কালান্দার। মোস্তাফিজ কেবল একজন খেলোয়াড় নয়; তিনি আমাদের পরিবারের ভাই, এমন একজন গুরুত্বপূর্ণ অংশ যিনি কখনো আমাদের ছেড়ে যাননি। আমরা তাকে আবার আমাদের ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার প্রতিভা, অভিজ্ঞতা এবং নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে, যখন আমরা আমাদের শিরোপা রক্ষা করতে এবং শক্তিশালী ছাপ রাখতে চাই।’

বিজ্ঞাপন

২০১৬ এবং ২০১৮ সালেও লাহোর মোস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছিল। এবার আবারও তিনি লাহোরের জার্সি পরবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর