Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১২ ফেব্রুয়ারি ভোটাররা মিথ্যাচার ও অনাচারের জবাব দিবে: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিথ্যাচার ও অনাচার থেকে বিরত থাকার আহবান জানিয়ে বলেছেন, ১২ ফেব্রুয়ারি ভোটাররা ভোটের মাধ্যমে এসব মিথ্যাচার ও অনাচারের জবাব দিবে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি জনগণ অনেক সচেতন। তারা ভালভাবেই বুঝে কাকে দিয়ে এলাকার কাজে লাগবে। আমি জয়লাভ করলেও এলাকাবাসীর সঙ্গে আছি, আর না করলেও আমি তাদের সঙ্গে আছি। আমি এলাকার সন্তান। আমার বাবা-মাসহ পরিবার কবর এলাকাতেই।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পশ্চিম শান্তিবাগ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাতে তিনি মালিবাগ টুইন টাওয়ার (৮০০) ফ্ল্যাটে পিঠা উৎসব অংশ নিবেন ও উঠান বৈঠক করবেন। পরে শহিদবাগ মসজিদ গলিতে এলাকাবাসীর সঙ্গে উঠান বৈঠকে মিলিত হবেন।

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, রাজনীতি করতে গিয়ে ফেরারি জীবন কাটিয়েছি। শত বিপদেও এলাকার মানুষের পাশে থেকেছি। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার দ্বারা কারও অনিষ্ট হয়নি, বরং আমার কাছে এসে ফিরে গেছে এমন লোক খুঁজে পাওয়া যাবে না।

তিনি বলেন, আমি কারও সম্পর্কে সমালোচনা করি না। চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না। তাই বলছি-অপরের বিরুদ্ধে নোংরামি না করে এলাকাবাসীর জন্য অতীতে কি করেছেন এবং আগামীতে কি করবেন তা বলে জনগণের কাছে ভোট চান। নির্বাচনকে কুলষিত না করে উৎসবমুখর করে তোলেন।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর