Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে ২১৬ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২১৬টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ১২১টি এবং আট উপজেলায় ৯৫টি কেন্দ্র রয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, ভোটার সংখ্যা বেশি, অতীতের অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনা, সীমানা প্রাচীরের অভাব, প্রভাবশালী নেতাদের বাড়ি সংলগ্নতা এবং দূরবর্তী জনবহুল এলাকা এসব কারণে এই কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানিয়েছেন, এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। জেলায় মোট ভোটকেন্দ্র ৮৭৩টি এবং ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন।

বিজ্ঞাপন

রংপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো উপজেলা এবং থানা অনুসারে বিভক্ত। উপজেলাগুলোতে মোট ৯৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এরমধ্যে রংপুর সদর মোট ৪৬টি কেন্দ্রের মধ্যে ১১টি, গঙ্গাচড়া ৮টি, তারাগঞ্জ ৭টি, বদরগঞ্জ ৮টি, মিঠাপুকুর ৯টি, পীরগঞ্জ ২৯টি, পীরগাছা ১১টি, কাউনিয়া ১২টি।

এছাড়া সিটি করপোরেশন এলাকায় মোট ১২১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এরমধ্যে কোতোয়ালী মোট ৭৫টির মধ্যে ৩১টি, হারাগাছ ৪৫টির মধ্যে ৩৫টি, হাজিরহাট ২৪টির মধ্যে ১৫টি, মাহিগঞ্জ ২২টির মধ্যে ১৪টি, পরশুরাম ১৫টির মধ্যে ১০টি, তাজহাট ২৩টির মধ্যে ১৬টি

পুলিশ জানায়, বাকি কেন্দ্রগুলোকে সাধারণ হিসেবে বিবেচনা করা হবে, যেখানে স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পুলিশের মতে, এই চিহ্নিতকরণ অতীতের ঘটনা এবং বর্তমান পরিস্থিতির ভিত্তিতে করা হয়েছে, যাতে নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর