Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা ও পরবর্তী আইনি প্রমাণের স্বার্থে ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এক চিঠিতে সংশ্লিষ্ট সকল রিটার্নিং কর্মকর্তাকে এই নির্দেশনা দেওয়া হয়।
‎
‎ইসি সচিবালয় থেকে পাঠানো ওই চিঠিতে জানানো হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে যেসব কেন্দ্রে সিসি ক্যামেরা ছিল, সেগুলোর ধারণকৃত ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। এক্ষেত্রে ভোটগ্রহণের পূর্বের দিন এবং ভোটগ্রহণের দিন, এই দুই সময়ের সম্পূর্ণ ফুটেজ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
‎
‎নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কোনো ধরনের বিতর্ক বা অভিযোগ উঠলে এই সংরক্ষিত ভিডিও ফুটেজগুলো ভবিষ্যতে অকাট্য দালিলিক প্রমাণ হিসেবে কাজ করবে। কমিশন ইতিমধ্যে কর্মকর্তাদের এই নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
‎
‎

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর