Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জিয়াউল আহসানের মতো অপরাধী বিশ্ব ইতিহাসে বিরল: চিফ প্রসিকিউটর

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১৩:৩১

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

ঢাকা: সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ মামলায় রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন জানাবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে বেলা ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

নিরাপত্তাজনিত শঙ্কার কারণে আসামি জিয়াউল আহসানকে সশরীরে ট্রাইব্যুনালে হাজির না করে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত রাখা হয়েছে।

এর আগে গত ২২ নভেম্বর জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় তিনি মামলাসংশ্লিষ্ট কিছু নথিপত্র ও ভিডিও ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।

অন্যদিকে, গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামকে জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর সাফাই সাক্ষ্য ও জেরা শেষে মামলাটি যুক্তিতর্ক উপস্থায়ের পর্যায়ে আসে।

 

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর