Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ১১টার কিছু আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছান। বাংলাদেশে আসার পর তিনি দ্বিতীয়বারের মতো মন্ত্রণালয়ে এলেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর মধ্যে বাণিজ্য ও ট্যারিফ ইস্যু, দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকটসহ সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পেয়েছে বলে নির্ভরশীল একটি সূত্র জানিয়েছে।

এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় উঠে আসে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের নিরাপত্তা ইস্যু বিশেষ গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সারাবাংলা/একে/ইআ