Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে হাম-রুবেলার প্রাদুর্ভাব মোকাবিলায় ধর্মীয় নেতৃবৃন্দের কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ১৫:৩৩ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১৫:৫৪

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হাম-রুবেলার প্রাদুর্ভাব মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধিতে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় জেলা মডেল মসজিদে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, হাম-রুবেলা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মসজিদে জুমার খুতবা, ধর্মীয় আলোচনা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের কাছে রোগের লক্ষণ, প্রতিরোধ এবং টিকাদানের গুরুত্ব তুলে ধরতে হবে। শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতন করার পাশাপাশি স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুসরণে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের পরিচালক মো. রেজাক্কুল হায়দার এবং সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।

কর্মশালায় ধর্মীয় নেতৃবৃন্দের মাধ্যমে হাম-রুবেলা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং রোগ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর