Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

১২ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন দেওয়ার আল্টিমেটাম আম জনগণ পার্টির

স্টাফ করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনকে (ইসি) আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ‘বাংলাদেশ আম জনগণ পার্টি’। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না দিলে রাজপথে কঠোর গণ-আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

‎রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়।

‎সমাবেশে দলটির সদস্য সচিব ফাতেমা তাসনিম বলেন, ‘আমরা দেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করি। নির্বাচনের পরিবেশ রক্ষার্থেই আমরা আপাতত আমাদের চলমান কর্মসূচি স্থগিত করছি। তবে ইসিকে স্পষ্ট করে বলতে চাই, আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে আমাদের নিবন্ধন দিতে হবে। অন্যথায় রাজপথে কঠোর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।’

বিজ্ঞাপন

এর আগে, সকাল ১১টার দিকে আগারগাঁও এলাকায় নির্বাচন ভবনের সামনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। সেখানে প্রায় আধা ঘণ্টাব্যাপী চলে বিক্ষোভ সমাবেশ। এ সময় নেতাকর্মীরা নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেন। তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও ইসি সচিবের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, সম্প্রতি নিবন্ধনের দাবিতে আন্দোলন চলাকালে ইসির সামনে প্রধান নির্বাচন কমিশনার ও ইসি সচিবের কুশপুতুলে ডিম নিক্ষেপ করে আলোচনায় আসে আম জনগণ পার্টির নেতাকর্মীরা। আজকের কর্মসূচি ঘিরে নির্বাচন ভবন ও এর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর