Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন / পোস্টাল ভোটের নিবন্ধন শুরু ২৭ সেপ্টেম্বর

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:০১

পোস্টাল ব্যালট

ঢাকা: আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার।

তিনি জানান, দেশের ভেতরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে ৮ অক্টোবর পর্যন্ত চলবে।

নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের Postal Vote BD App-এর মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

বিজ্ঞাপন

‎ঘোষিত তফসিল অনুযায়ী, এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৭ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার দাখিলকৃত মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর, এবং আপিল করার সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।

এ ছাড়া দায়ের করা আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোট অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

চাঁদা না পেয়ে ঠিকাদারকে হাতুড়িপেটা
২৩ সেপ্টেম্বর ২০২৬ ২০:০০

ঢোল-মাদলের ছন্দে মুখরিত 'কারাম উৎসব'
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫১

আরো

সম্পর্কিত খবর