Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ভোটের পরিবেশে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক প্রধানের সন্তোষ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৪
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম নানা আকুফো আদো ভোটের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে বলেছেন, সো ফার সো গুড।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের কাছে তিনি সন্তোষ প্রকাশ করেন।

রাজধানীর ভিকারুননিসা স্কুলে ভোট প্রদান কার্যক্রম পরিদর্শন করেন কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম নানা আকুফো আদো।

ভোট পরিদর্শনের পর কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের প্রধান উইলিয়াম নানা আকুফো আদো বলেন, এখনো পর্যন্ত ভোটের পরিবেশ খুব ভালো। এটা নিয়ে আমি খুব সন্তুষ্ট।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমি এখানে এসে শান্তিপূর্ণ ভোট দেখছি। আশা করি সারা দেশে এমন শান্তিপূর্ণ ভোট হবে।

উল্লেখ্য, কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম নানা আকুফো আদোর নেতৃত্বে সংস্থাটি বাংলাদেশের ১৩ তম জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর