Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোট দিলেন প্রধান উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ভোট প্রদান করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে নির্বাচনে সকাল ১০টার পর রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন।

ভোটকেন্দ্রে পৌঁছালে দায়িত্বরত কর্মকর্তারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ব্যালটের মাধ্যমে তিনি ভোট দেন। এ সময় কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

৯ দিনের ছুটিতে যাচ্ছে চবি
১১ অক্টোবর ২০২৬ ১৯:০০

আরো

সম্পর্কিত খবর