Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে কারেন্ট জালসহ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ৩০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও পরিতাক্ত ৫ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ। এ ঘটনায় মো. শাহ আলম শেখ (২০) নামের এক জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে পদ্মার কলাবাগান এলাকায় জাটকা সংরক্ষণে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ ও নৌ পুলিশ।

আটককৃত মো. শাহ আলম শেখ গোয়ালন্দঘাট এলাকার আইনউদ্দিন প্রামানিক পাড়ার মো. হিরু শেখের ছেলে। পরে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা জাটকা স্থানীয় একটি মাদরাসায় বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

দৌলতদিয়া ঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের দায়ে গ্রেফতারকৃত শাহ আলমের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া জাটকা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর