Monday 02 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিলেন বিদেশি অতিথিরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের সরকার প্রধানরা। এছাড়াও বিভিন্ন দেশ থেকে স্পিকার,পররাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী ও পররাষ্ট্র সচিব যোগ দেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নেন মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জো, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি প্রমুখ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৪টি দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানান। এসব দেশ হলো সৌদি আরব, চীন, জাপান, ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলংকা, নেপাল, মালদ্বীপ ও ভূটান। তবে আমন্ত্রিত ১৪ টি দেশের মধ্যে ৬টি দেশের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতরা। এই ৬ টি দেশ হলো চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়া। এছাড়া ঢাকার বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও শপথ অনুষ্ঠানে যোগ দেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা মঙ্গলবার বিকালে শপথ নেন।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

৬১-তে ‘বলিউড বাদশা’
২ নভেম্বর ২০২৬ ১৬:০৬

আরো