Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় শাপলা পাতা মাছ ধরায় ২২ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: পশ্চিম সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জে বনবিভাগের অভিযানে ৪১০ কেজি নিষিদ্ধ শাপলা পাতা মাছসহ দুইটি ফিশিং ট্রলার জব্দ করা হয়েছে। এ সময় মাছ ধরার সরঞ্জামসহ ২২ জন জেলেকে আটক করা হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) আটককৃত জেলেদের নিয়ে লোকালয়ে ফেরে বনবিভাগের সদস্যরা। এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সুন্দরবনের মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন—পটুয়াখালীর মহিপুর থানার আলীপুর গ্রামের জামাল হওলাদার (৩২), মো. কালু (৪৮), করহাদ (৩০), মো. ইয়াছিন খান (৪০), দুলাল গাজী (৩০), মো. হানিফ হাওলাদার (৪০), রাজীব হাওলাদার ও ইব্রাহিম, মহিপুর গ্রামের মো. ছোমেদ (৪৫), চাপলি গ্রামের মো. রাসেল (৩০), তালতলী থানার তালতলী গ্রামের ইসমাইল, পটুয়াখালী সদরের দক্ষিণ বড়বিঘা গ্রামের মো. শরিফ মিয়া এবং বাগেরহাটের মোল্লাহাটের কোদালীয়া গ্রামের মো. শফিকুল খানসহ ২২ জন।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনাকারী সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, অনুমতি ছাড়া সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে অবৈধভাবে মাছ আহরণকালে তাদের আটক করা হয়। দুইটি ট্রলার থেকে দড়ি, বড়শি ও বরফের বাক্সসহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত ট্রলার ও সরঞ্জাম বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে এবং আটককৃত ২২ জনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী জব্দকৃত মাছ মাটির নিচে পুঁতে ফেলা হবে।

0বন বিভাগ জানায়, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধ আহরণ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে আটককৃত জেলেরা দাবি করেছেন, কুয়াশার কারণে পথ ভুলে তারা মান্দারবাড়িয়া এলাকার কাছাকাছি চলে এলে বনবিভাগের টহল দল তাদের আটক করে।

উল্লেখ্য, সুন্দরবনের পরিবেশ ও মৎস্য সম্পদ সংরক্ষণে নির্দিষ্ট সময়ে বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া আহরণে নিষেধাজ্ঞা জারি থাকে। আইন অমান্য করে বনজ সম্পদ আহরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর