Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সাক্ষাৎকালে তারা পারস্পরিক সৌজন্য বিনিময় করেন এবং দায়িত্ব-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

এর আগে সকালে প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি মন্ত্রী ও সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠক করেন। বৈঠকে চলমান প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন অগ্রগতি এবং নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্তও
২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪৪

আরো

সম্পর্কিত খবর