Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সকলে মিলে সম্প্রীতির বান্দরবান গড়ে তুলতে হবে: সাচিংপ্রু জেরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান: বাংলাদেশের সর্বশেষ ৩০০নম্বর বান্দরবান আসনের নব নির্বাচিত সংসদ সদস্য রাজপুত্র সাচিংপ্রু জেরী বলেছেন, সম্প্রীতির বান্দরবান মুখে বলা সহজ কিন্তু বাস্তবে খুবই কঠিন। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই সম্মিলিত প্রচেষ্টা মধ্যে দিয়ে একটি সম্প্রীতির বান্দরবান গড়ে তুলতে হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় রাজার মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে রাজপুত্র সাচিংপ্রু জেরীর আগমণ উপলক্ষ্যে গণসংবর্ধনা আয়োজন করেন জেলা বিএনপি। এসময় সংবর্ধনায় যোগ দিতে সকাল থেকে জেলা এবং দুর্গম উপজেলা থেকে হাজারো নেতাকর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

রাজপুত্র সাচিংপ্রু জেরী আরো বলেন, ব্যক্তির চেয়ে দল বড়,আবার দলের চেয়ে দেশ বড়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জন্য অমূল্য সম্পদ। তিনি সবসময় বলেন সবার আগে বাংলাদেশ। তাই তার দিক নির্দেশনায় আগামীতে এদেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, সরকারের প্রাপ্ত বরাদ্ধ সুষম বন্টনের মাধ্যমে বান্দরবান জেলা বসবাসরত বাঙ্গালীসহ ১২টি জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের কাজ করে যাওয়ার প্রতিশ্রতি। এসময় দলমত নির্বিশেষে সাধারণ মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণি, মজিবুর রশিদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, আবুল কালাম, তোফায়েল আহম্মেদ, থোয়াইনু অং চৌধুরী, সাবেক লামা পৌর মেয়র আমির হোসেনসহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল,মহিলাদলসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর