Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুবিতে ভর্তি শুরু আজ, ক্লাস শুরু ১২ এপ্রিল

কুবি করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)। চলবে আগামীকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ১২ এপ্রিল শুরু হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ২৪ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে অফিস চলাকালীন সময় (সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট) সংশ্লিষ্ট অনুষদের ইউনিট অফিসে সশরীরে উপস্থিত হয়ে বিভাগীয় কার্যালয় থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি সম্পন্ন করতে হবে। ভর্তি ফরমের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন সাপেক্ষে এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি ফি বাবদ শিক্ষার্থীদের ১৪ হাজার ৬০০ টাকা নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে। পাশাপাশি ডিন অফিস উন্নয়ন ফি ও বিভাগীয় উন্নয়ন ফিও পরিশোধ করতে হবে।

এছাড়া, বিজ্ঞপ্তিতে বিভাগ পরিবর্তন বা মাইগ্রেশন সম্পর্কে বলা হয়, ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য মাইগ্রেশন অন অথবা অফ করার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে একবার মাইগ্রেশন ‘অফ’ করলে পরবর্তীতে তা ‘অন’ করার সুযোগ থাকবে না।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, সকল ভর্তি কার্যক্রম সম্পন্নের পর আগামী ১২ এপ্রিল থেকে নিয়মিত ক্লাস শুরু হবে। ভর্তি সংক্রান্ত হালনাগাদ তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি রাত ১২টায় কুবি ভর্তি পরীক্ষার ১ম সাবজেক্ট তালিকা তথা ১ম মেধা তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর