Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুবির ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান ড. হাবিবুর রহমান

কুবি করেসপন্ডেন্ট
২২ মে ২০২৬ ১২:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরীর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বিশ্ববিদ্যালটির উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন-২০১৩’ এর ২৪(২) ধারা মোতাবেক এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমানকে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নতুন চেয়ারম্যাম অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘বিভাগের প্রধান হিসেবে জয়েন করে আমি খুব পুলকিত, আনন্দিত। দায়িত্ব যেন সুন্দর, সুচারু ও বিজ্ঞভাবে প্রজ্ঞা খাঁটিয়ে পালন করতে পারি যেজন্য আপনারা আমার জন্য দোয়া ও সহযোগিতা করবেন। আমার প্রথম চ্যালেঞ্জ হলো বিভাগে যে হাকলা কিছু সেশন জ্যাম আছে তা কমানো। আমি বিভাগীয় প্রধান হিসেবে আমার ইংরেজি বিভাগের বাহ্যিক উন্নয়ন সহ শিক্ষার গুণগত মান উন্নয়নে সচেষ্ট থাকবো।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর