Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিলখানা হত্যাকাণ্ডে শহিদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এর মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান নির্বাচনের পর প্রথমবারের মতো একসঙ্গ কোনো আয়োজনে যোগ দিলেন।

প্রথমে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। তারপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় সরকারের মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তারা কবরস্থান ত্যাগ করেন। পরে নিহতদের পরিবারব একে একে শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি) সদর দপ্তর ঢাকার পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন। সব মিলিয়ে ত খন পিলখানায় নিহত হন ৭৪ জন। সেদিন পিলখানায় থাকা সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যরাও চরম নৃশংসতার শিকার হন।

২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি ‘শহিদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

দিনটি উপলক্ষে আজ ‘জাতীয় শহিদ সেনা দিবস’ পালিত হচ্ছে। দিবসটি পালন করা হচ্ছে গত বছর থেকে। দিনটি শহিদ সেনা কর্মকর্তাদের স্মরণ, দোয়া এবং রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানোর দিন হিসেবে পালন করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর