Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে আমার কিছু জানা নেই: স্পিকার

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ১৩:১৯

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

ঢাকা: সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

থাইল্যান্ড সফর শেষে শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২ টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্পিকার। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘রাষ্ট্রপতির সিদ্ধান্ত সম্পর্কে আমি অবগত নই। আমার স্বাস্থ্য পরীক্ষা শেষ হওয়ায় আমি দেশে ফিরে এসেছি। তিনি বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র স্পিকারের কাছেই জমা দিতে হয় এবং রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।’

এর আগে গত ১৯ জুলাই সংক্ষিপ্ত সরকারি সফরে থাইল্যান্ড যান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা থাকলেও পরীক্ষা শেষ হওয়ায় আজ শুক্রবার দুপুর সোয়া ১২টায় তিনি ঢাকায় পৌঁছান।

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতির পদত্যাগ সংক্রান্ত চলমান গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি কী করবেন না করবেন সে বিষয়ে তিনি কিছুই জানেন না। সংবিধানের নিয়ম অনুযায়ী পদ শূন্য হলে স্পিকারের দায়িত্ব গ্রহণ এবং পরবর্তী তিন মাসের মধ্যে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়ার কথা তিনি পুনর্ব্যক্ত করেন।

 

বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর