Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সরকারি স্বাস্থ্য সেবা গ্রহণ ভিসার শর্ত লঙ্ঘন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের সে দেশে সরকারি স্বাস্থ্য সহায়তা গ্রহণের বিষয়ে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ভ্রমণের উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন সরকারের স্বাস্থ্য সহায়তা গ্রহণকে ভিসার অপব্যবহার হিসেবে দেখা হবে বলে জানিয়েছে দেশটি। এ ধরনের ঘটনায় ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কাও রয়েছে বলেও সতর্কতা জারি করেছে দূতাবাস।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, বিদেশি দর্শনার্থীরা যদি যুক্তরাষ্ট্রে চিকিৎসা সেবার ব্যয় মেটাতে মেডিকেড বা সরকারি সহায়তা ব্যবহার করেন, তবে তা ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এতে সৃষ্ট ব্যয় শেষ পর্যন্ত মার্কিন করদাতাদের ওপর বর্তায়। বার্তায় আরও বলা হয়, কেউ যদি যুক্তরাষ্ট্রের পাবলিক বেনিফিটের অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হতে পারেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর