Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে স্থল সেনা পাঠানোর চিন্তা ‘সময়ের অপচয়’: ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক
৬ মার্চ ২০২৬ ১২:১০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানে মার্কিন স্থল সেনা মোতায়েনের বিষয়টি বর্তমানে ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৬ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

টেলিফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটি সময়ের অপচয়। তারা (ইরান) সবকিছু হারিয়েছে। তাদের নৌবাহিনী শেষ, হারানোর মতো যা কিছু ছিল, তার সবই তারা হারিয়েছে।’

ইরানে ‘বুটস অন দ্য গ্রাউন্ড’ বা স্থল সেনা মোতায়েনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন পর্যন্ত মিশ্র ইঙ্গিত দিয়ে আসছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরানে বিদেশি সেনা মোতায়েন করা হলে তা দখলদারদের জন্য বিপর্যয় ডেকে আনবে। তিনি আরও বলেছিলেন, ইরানে যদি কোনো স্থল অভিযান চালানো হয়, তবে মার্কিন সেনাদের মোকাবিলা করতে তেহরান প্রস্তুত।

আরাগচির এ সতর্কবার্তাকে ‘অর্থহীন মন্তব্য’ বলে উড়িয়ে দেন ট্রাম্প।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর